1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

সিরাজদিখান গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি ঘটনার ইছহাক মোল্লা নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ইছহাক মোল্লার সাথে তার ভাই ছিদ্দিক মোল্লার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ বিষয়ে থানায় ও আদালতে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে। সেই বিরোধের জের ধরে ও গত দুই দিন পূর্ব গাছা কাটার ঘটনায় সিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করলে সেই অভিযোগ সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারই জেরে রবিবার সকালে ইছহাক মোল্লা ও তার ভাই ইদ্রিস মোল্লার সাথে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে ছিদ্দিক মোল্লার ছেলে বিপ্লব মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে ইসাহাক মোল্লা তার মাথায় আঘাত করে। এরপরেই উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে ইছহাক মোল্লাকে হাত-পাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার কতে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়াশ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ বিষয়ে ছিদ্দিক মোল্লার স্ত্রী কোলা ইউপি সংরক্ষিত নারী সদস্য রওশনারা বেগম বলেন, আমার স্বামী ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আজকে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম মিন্টু জানান, যতটুকু জানতে পেরেছি জমিজমা সংক্রান্ত বিরোধের যারে এই ঘটনা ঘটেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, ঘটনা শুনে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়েছিলাম। ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছিলাম এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট