1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
সিরিয়ায় আসাদের অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি কর্মকর্তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার দামেস্কের উপকণ্ঠের দুম্মার রাস্তায় ওই কর্মকর্তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, নিহত কর্মকর্তার নাম মাজেন কেনেহ, যাকে বিদ্রোহীরা আসাদের অনুগত এবং তথ্য পাচারকারী হিসেবে চিহ্নিত করেছিল। দামেস্কের শহরতলির রাস্তায় তাকে গাছের গুঁড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার শরীরে গুলির ক্ষত দেখা যায়। মরদেহের চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছিল, যারা মোবাইল ফোনে তার ছবি তুলছিল এবং ক্ষুব্ধ জনতা মরদেহে আঘাত করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, মানুষের মধ্যে বেশ কয়েকজন লাঠি দিয়ে মরদেহে আঘাত করছে এবং কিছু মানুষ তার মাথায় লাথি মারছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাজেন কেনেহের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লিখে দেশের বহু যুবককে নির্যাতন ও কারাভোগের শিকার করেছেন। এই প্রতিবেদনের কারণে, আসাদের শাসনামলে বহু মানুষ কারাগারে নির্যাতিত হয়েছিল।

বাশার আল-আসাদ, যিনি বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান, তার অনুগত কর্মকর্তাদের বিরুদ্ধে এখন সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) কঠোর অভিযান শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট