1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন ইরানে টানা ১১ দিনের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা: নিহত ছাড়াল ১৭০০ কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের

সিলেটে ১০ হাজার ৬২ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে ১০ হাজার ৬২ কেজি ভারতীয় কমলা জব্দ, আটক ২

সিলেট মহানগরের শাহপরাণ থানার মুরাদপুর এলাকা থেকে ৫১৬ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। জব্দকৃত কমলার ওজন ১০ হাজার ৬২ কেজি। এ সময় দুজনকে আটক করার পাশাপাশি একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমলা জব্দের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক রাজশাহীর দামকুঁড়া থানার জালালপাড়া গ্রামের মো. মাসুদ রানা (৩৩) এবং চালকের সহযোগী কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের মো. জুয়েল বাবু (৩২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫১৬ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল সকাল ১০টার দিকে মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তায় পুলিশের তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি ট্রাক আটক করা হলে সেখানে তল্লাশি চালিয়ে ভারতীয় কমলা জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট