1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগে স্বামীর ২০ বছরের কারাদণ্ড

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
ডোমিনিক পেলিকোত

ফ্রান্সের আদালত ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে তার স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দ্বারা ধর্ষণ করানোর জন্য ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি আরও ৫০ জনকে ৩ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ রায় দেন ফ্রান্সের একটি আদালত।

অভিযোগ অনুযায়ী, ডোমিনিক পেলিকোত তার স্ত্রী গিস লেকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এবং তারপর অন্যান্য পুরুষদের মাধ্যমে তাকে ধর্ষণ করাতেন। এই ভয়ংকর ঘটনা চলেছিল প্রায় এক দশক। গিস লে পেলিকোতের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল ৯২ বার। ডোমিনিক অনলাইনে ধর্ষকদের সাথে যোগাযোগ করে এসব ঘটিয়ে আসছিলেন।

এই মামলা গত সেপ্টেম্বরে বিচার শুরু হয়। রায়ের পর গিস লে পেলিকোতের পরিবারের একজন সদস্য এএফপিকে জানান, তারা মনে করেন ডোমিনিককে লঘু শাস্তি দেওয়া হয়েছে, যার কারণে গিস লে পেলিকোতের সন্তানরা হতাশ।

এদিকে, ডোমিনিকের আইনজীবী বিট্রিস জাভারো জানিয়েছেন, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিতে আরও ১০ দিন সময় নিবেন।

গিস লেকে তার সাহসিকতার জন্য ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন-পিভেট ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “পেলিকোতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে। পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই। ধন্যবাদ।”

রায়ের পর, গিস লে পেলিকোতকে সমর্থন জানাতে আদালতের বাইরে অনেক মানুষ জড়ো হন। তারা গান গেয়ে ও স্লোগান দিয়ে গিস লেকে ধন্যবাদ জানান এবং বলেন, “বিশ্বের সব নারীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট