1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ

হরিণাকুন্ডুতে আইনজীবী সহকারী মুসা হত্যার ১৪ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে

স্বামী হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে নিহত মোশাররফ হোসেন মুসার স্ত্রী ময়না খাতুন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারি তার স্বামী মাঠে কলার ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকান্ডে অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের মোঃ সাঈদ মোল্যা, হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের বকুল মন্ডল, মোঃ আঃ জব্বার, মোঃ নাজমুল হোসেন, মোঃ আকুল হোসেন, মোঃ মোস্তাক হোসেন, আমিরুল ইসলাম, মোঃ আঃ আলীম মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, অন্তর হোসেন, মোস্তফা, মোঃ সরোয়ার ওরফে সরো, মোঃ ইকরামুল ওরফে ইকরা, মোঃ ওমর আলী, মোঃ লিটন হোসেন, মোঃ হাসান, নুর নবী, হযরত খাঁ, মহিন মন্ডল ও মোঃ কছিম মোল্যা। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা করা হলেও ১৪ দিনে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামীরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলার বাদী ও সাক্ষিদের প্রতিনিয়ত হত্যার হুমকী দিচ্ছে। মায়ের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্ত পাঠ করেন, একমাত্র সন্তান ইমতিয়াজ আহম্মেদ অভি। এ সময় উপস্থিত ছিলেন, নিহত’র ভাই দবির উদ্দীন, হানিফ মন্ডল, নাসির উদ্দীন, ভাতিজা রবিণ হোসেন, তানজির আহম্মেদ বাপ্পি, সানজিদ আহম্মেদ তুর্য্য, সাদিয়া মেহেজাবীন লিন্ডা ও লাবনী আক্তার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত’র স্ত্রী ময়না খাতুন জানান, আসামীদের সাথে তার স্বামীর সামাজিকতা ও রাজনৈতিক বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে গত ১০ ফ্রেব্রুয়ারি একবার মোশাররফ হোসেন মুসাকে হত্যার চেষ্টা করা হয়। পরদিন সকালে মোশাররফ হোসেন মুসা মাঠে যাওয়ার সময় হাকিমপুর ব্রীজের কাছে আসামীরা জোটবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, শাবল, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে হত্যা করে। হত্যার ১৪ দিন পার হলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় পরিবারের চরম হতাশা বিরাজ করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট