1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

আরব নেতারা গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে এক মা
ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার প্রয়াস—এক মা শিশুকে বুকে জড়িয়ে হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজছে

গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কার করতে চাওয়া  ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আজ শুক্রবার  সৌদি আরবে বৈঠকে বসবেন আরব নেতারা।

তারা ট্রাম্পের ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।ট্রাম্পের এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে এক অভূতপূর্ব ঐক্যের সূত্রপাত করেছে।

সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উমর করিম এএফপিকে বলেন, বৃহত্তর আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনি ইস্যুর ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন হবে কয়েক দশকের মধ্যে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি মাইলফলক হয়ে থাকবে!

সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি ‘পুনর্গঠন পরিকল্পনা’ নিয়ে আলোচনা করবেন।

১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, মিশর গাজা নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে। সৌদি সূত্র জানিয়েছে, মিশরীয় পরিকল্পনাটি নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে।

শুক্রবারের শীর্ষ বৈঠকে মূলত সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে সম্মেলনটিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর অন্তর্ভূক্ত ছয়টি দেশের সব ক’টিকে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে।

প্রসঙ্গত, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে প্রত্যাহারের যে কোনো প্রচেষ্টাকে আরব বিশ্ব ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথম হোঁচট খেতে হবে!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট