1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৮

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর আগুনে পুড়ে যাওয়া যাত্রীবাহী বাস

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একটি ট্রেন, একটি যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের বের করে আনেন। অন্যদিকে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

পুলিশ ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্ভাব্য আরও হতাহত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট