1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আলুখেতে পচাগলা মরদেহ উদ্ধার: বাবা ও সৎমা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
নিখোজের-পরে-লাশ-উদ্ধার-এর-প্রতিকি-ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙা গ্রামে একটি আলুখেতের পাশ থেকে পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় চটের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের কিছু অংশ মাটিতে চাপা এবং পচে-গলে দুর্গন্ধ ছড়ানো অবস্থায় পাওয়া যায়। নিহত ব্যক্তি ফেরাইজুল ইসলাম (৪০), যিনি একই গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা, ফেরাইজুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর মামা আবু তাহের বাদী হয়ে তাঁর বাবা আবদুস সামাদ (৬০), সৎমা নূরজাহান বেগম (৫৫) এবং আরও চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ আবদুস সামাদ ও নূরজাহান বেগমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফেরাইজুল পেশায় রিকশাভ্যান চালক ছিলেন। তাঁর কোনো সন্তান নেই। গত ২৩ ডিসেম্বর রাতে বাড়ির কাছে একটি ওয়াজ মাহফিল শুনতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরদিন চাচা আবদুল বাকী বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রতিবেশীদের অভিযোগ, ফেরাইজুলকে তাঁর বাবা ও সৎমা সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি বাড়ি ছাড়ার হুমকিও দেওয়া হতো। ফেরাইজুল ২৩ অক্টোবর বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন।

নিহতের চাচাতো ভাই আইনুল ইসলাম জানান, ফেরাইজুল ও তাঁর স্ত্রীকে নিয়মিত নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হতো। তবে গ্রেপ্তার হওয়ার আগে ফেরাইজুলের বাবা আবদুস সামাদ দাবি করেন, তিনি কখনো ছেলের ওপর নির্যাতন করেননি এবং হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। হত্যাকারীদের শাস্তি দাবি করেন তিনি।

ফেরাইজুলের স্ত্রী রেশমা খাতুন বলেন, “বাড়ি ও সম্পত্তির ভাগ না দিতে এবং বাড়ি ছাড়া করতে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।”

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ফেরাইজুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের জেরে ফেরাইজুলের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট