1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় রসুলপুর ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

দিনাজপুরের কাহারোল উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল ও মতবিনিময় করেছেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় এ মতবিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখ, জীবনমান ও এলাকার বিদ্যমান সমস্যা সম্পর্কে মনোযোগ দিয়ে কথা শোনেন। স্থানীয়রা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, “জনগণের পাশে থেকে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের কথা শুনে সেই অনুযায়ী কাজ করাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং মানুষের ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দল সবসময় মাঠে আছে।

মতবিনিময় কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।

এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও খোলা আলোচনার মধ্য দিয়ে বিএনপি প্রার্থীর এ কার্যক্রম এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট