1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আল্লামা সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল ক্লিলিং করা হয়েছে : মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
আল্লামা সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল ক্লিলিং করা হয়েছে : মাসুদ সাঈদী
 পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী  মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব  মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় সভায় বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামীলীগ এ দেশের রাজনীতিক তথা সাধারন মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল, আওয়ামীলীগ আমাদেরকে নির্বাচন করতে দেয়নি, দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছেন, ৭১ এর মহান স্বাধীনতাযুদ্ধে বিজয়ের পর এদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে ২০২৪ এর ৫ আগস্টের বিজয়।”
 মঙ্গলবার (১৮মার্চ) বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলা শহীদ ওমর ফারুক  মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে মত-বিনিময় সভা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মাসুদ সাঈদী বলেন,”আমি বা আমাদের সংগঠন পরিবার তন্ত্রে বিশ্বাসী নয়,পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করিনা,সংগঠন যাকে যোগ্য বলে মনে করে তাকেই মনোনয়ন দেয়,
জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের ০২টি আসনে মনোনয়নের ঘোষনা দিয়েছে।”।
তিনি আরো বলেন,”আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে,যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে, আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা,যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক,এখনো তারা বিভিন্ন পদে আসীন,তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছিনা, সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলাকরবো।”
বিএনপির সাথে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।”
 তিনি বলেন, “জামায়াত ইসলামী আওয়ামীলীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায়না, জামায়াত চায় দেশে জনগনের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক”।
মত বিনিময় সভায় সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুররব, জেলা সেক্রেটারী মোঃজহিরুলহক, পিরোজপুর পৌর আমীর মোঃআব্দুর রাজ্জাক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট