1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইউরোপীয় কমিশনের বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠিতে এ আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

চিঠিতে উরসুলা ভন ডার লেয়েন উল্লেখ করেছেন যে, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় পক্ষের মধ্যে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে সহযোগিতা বাড়ানো এবং নতুন দিক অন্বেষণ করা সম্ভব।

উরসুলা আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার জন্য তারা প্রস্তুত। এটি উভয় পক্ষের উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই চিঠির মাধ্যমে উরসুলা ভন ডার লেয়েন বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্বের ক্ষেত্র তৈরি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট