1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নতুন নোট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আগামী ১৯ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ছাড়বে। তবে এই নোটগুলোতে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের নোট এই ঈদে আসছে না, বরং আগামী ঈদুল আজহার সময় পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, বর্তমানে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট মজুত রয়েছে। অর্থের অপচয় রোধে এখনই নতুন ডিজাইনের নোট ছাপানো হচ্ছে না। আগামী এপ্রিল-মে নাগাদ নতুন নোট বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস থেকে নতুন নোট বিনিময় করা হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে নোট বিনিময় চলবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর অনুমোদন দেওয়া হয়। নতুন ডিজাইনের নোটে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের পরিবর্তন আসবে। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। যোগ হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য ও ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।এবারের ঈদুল ফিতরে আগের ডিজাইনের নতুন নোট বাজারে আসলেও নতুন ডিজাইন দেখতে অপেক্ষা করতে হবে ঈদুল আজহার পর্যন্ত। নতুন ডিজাইন বাঙালি ঐতিহ্য ও ইতিহাসকে ফুটিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট