1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

উপদেষ্টার সই জাল করে সিইও পদে নিয়োগের আবেদনে ধরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
কামরুল হাসান খন্দকার।ছবি
কামরুল হাসান খন্দকার।ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের স্বাক্ষর করা সুপারিশপত্র ব্যবহার করে যমুনা লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারো নিয়োগের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর কাছে আবেদন করেছেন কামরুল হাসান খন্দকার। তবে জানা গেছে, উপদেষ্টার স্বাক্ষর করা সুপারিশপত্রটি জাল।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মুহম্মদ জসীম উদ্দিন বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “উপদেষ্টা মহোদয় তার সব ডিওতে বাংলায় স্বাক্ষর করেন, কিন্তু সুপারিশপত্রটি ইংরেজিতে করা হয়েছে, যা সম্পূর্ণ জাল।”

কামরুল হাসান খন্দকার বর্তমানে যমুনা লাইফ ইনস্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিয়োগ নবায়নের জন্য আইডিআরএ অনুমোদন প্রয়োজন। এর আগে তার প্রথম দফার আবেদন নামঞ্জুর হয়। পরে ২৪ ডিসেম্বর, দ্বিতীয় দফায় তিনি সুপারিশপত্রসহ আবেদন করেন, যেখানে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নামের সিল ব্যবহার করা হয়েছে এবং ইংরেজিতে সই করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৭ নভেম্বর, কামরুল হাসান খন্দকার তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যমুনা লাইফের সিইও পদে নিয়োগ নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে তার বিদেশি এমবিএ ডিগ্রির মান সমতাকরণের জন্য আইডিআরএ কর্তৃক প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দাখিল করার জন্য বলা হয়। কিন্তু কামরুল হাসান এই বিষয়ে কোনো প্রত্যয়নপত্র দাখিল করতে পারেননি, ফলে তার আবেদন নামঞ্জুর হয়।

এদিকে, ২৪ ডিসেম্বর উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি পত্র দেন, যেখানে তিনি বলেছেন, “কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী আমার নাম বা আত্মীয় পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অনৈতিক।”

তিনি আরো বলেন, “যদি আমার সই নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হয়, তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার জন্য অনুরোধ করছি।”

এ ঘটনায় যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট