1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

দিনাজপুরের কাহারোল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ আগস্ট ২০২৫, শুক্রবার সন্ধ্যায় কাহারোল থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা গেছে, ওইদিন সন্ধ্যায় কাহারোল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল মিছিল বের করার চেষ্টা করে। পুলিশের টহল ডিউটি চলাকালে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাহারোল থানার চেকপোস্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সতর্ক ছিলাম। অবৈধ মিছিল ও জনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় আমরা ব্যবস্থা নিই এবং দুইজনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কাহারোল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ রাজনৈতিক কর্মসূচি এবং নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট