1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে আকস্মিকভাবে একটি ভবনের উপর বিশাল আকৃতির এক শতবর্ষী কড়ই গাছ উপড়ে পড়েছে। এতে বিদুৎত্তের ১১ হাজার ভোল্টেজ এর তার ছিড়ে ভবনটির নিচে থাকা গল্পঘর রেষ্টুরেন্ট ক্ষতিগ্রস্থ ও আগুনে ১জন সেভ আহতসহ একটি মটরসাইকেল পুড়ে গেছে। শনিবার বিকাল ৪ টার দিকে শহরের ব্যস্ততম ভূষণস্কুল সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ও বিদুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়। স্থানীয়রা জানায়, ঘটনার সময়ে ভবনটির নিচে বেশ কিছু মানুষ উপস্থিত থাকলেও অল্পের জন্য তারা প্রানে রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্টানের সামনেই শতবর্ষী শিশু গাছটি দন্ডায়মান। লাগাতার বর্ষার কারনে সেই গাছের গোড়ার অংশের মাটি সরে গিয়ে দূর্বল হয়ে পড়েছিল। শনিবার বিকালে আকস্মিকভাবেই গাছটি হেলে উপড়ে পড়ে। প্রথমে বিদুৎত্তের তার ছিলে গাছটি সামনের ভবনের উপর পড়ে। এতে ওই ভবন ও ভবনের নিচে রেষ্টুরেন্টের বেশ ক্ষয়ক্ষতি ছাড়াও ইমরান নামে এক সেভ সামান্য আহত ও একটি মটরসাইকেল পুড়ে গেছে। তিনি জানান, ভূষণস্কুল সড়কটি অত্যান্ত ব্যস্ততম সড়ক। গাছটি সড়কের উপর পড়ে থাকায় জনসাধারনের চলাচলের সমস্যা হচ্ছে। এজন্য তিনি স্থানীয়দের সাথে নিয়ে গাছটি সড়ক থেকে অপসারনের চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্থ্য ভবনটির মালিক টুটুল হোসেন জানান, বিকালে তারা সবাই রেষ্টুেরেন্টের কাজে ব্যস্ত ছিল। সেখানে আরো অনেক লোকজনও উপস্থিত ছিল। আকস্মিক ভাবেই গাছটি বিদুৎত্তের তারের উপর পড়ে তার ছিলে ভবনের উপরে পড়ে। এ সময় ছেড়া তারের আগুনে রেষ্টুরেন্টের গ্যাসে আগুন ধরে যায়। এতে একজন আহত ও মটরসাইকেল পুড়ে ক্ষতি হয়। তিনি বলেন, ভবনের উপর থেকে দ্রুত গাছটি না সরালে ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ্য হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, গাছ উপড়ে পড়ার কথা শুনে তিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছেন। খুব দ্রুতই তারা সমাধান করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট