1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

একুশে ফেব্রুয়ারি: জাতীয় পতাকা উত্তোলনে নাগরিকদের উদাসীনতা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস হিসেবে পালিত হয়। এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে বাংলাভাষার জন্য আত্মত্যাগী বীর ভাষাশহীদদের প্রতি সম্মান জানানো হয়।

আজ সকালে জামালপুর শহরের বাস টার্মিনাল থেকে এসপি অফিস পর্যন্ত ঘুরে দেখা যায়, সরকারি বিভিন্ন দপ্তর ছাড়া প্রধান সড়কের দুই পাশে শতকরা ৮০ ভাগ ভবন, দোকানপাট, ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। যেগুলো উত্তোলন করা হয়েছে, তার মধ্যেও বেশিরভাগ সঠিক নিয়ম অনুসরণ করেনি।

শহরের স্টেশন বাজার মোড়ে একটি উঁচু ভবনে জাতীয় পতাকা মাথানত করে উড়ানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় বেশিরভাগ দোকানপাট ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। এটি এক কারণ হতে পারে। তবে স্বাধীন বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে নাগরিকদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের প্রভাবও জাতীয় দিবস উদযাপনে দেখা যায় কি না, সেটিও চিন্তার বিষয়।

জাতীয় দিবসের আগের দিনই সরকারের পক্ষ থেকে মাইকিং করে সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। তারপরও জাতীয় পতাকা উত্তোলনে নাগরিকদের অনীহা হতাশাজনক। মাতৃভূমির প্রতীক জাতীয় পতাকার প্রতি নাগরিকদের দরদ রয়েছে, তবে তা আরও সুসংহতভাবে প্রকাশ করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট