1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালীতে অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
ধাক্কায় শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় উম্মে হাবিবা (০৬)নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
 বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাউখালী বরিশাল আঞ্চলিক মহাসড়কের গোশনতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবা গোসনতারা গ্রামের কাওসার শরিফের মেয়ে। সে গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাএী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়কে বিদায় জানাতে পরিবারের সদস্যদের সঙ্গে হাবিবা ও রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বেপরোয়া গতিতে আসা অটো রিক্সা শিশুটিকে  ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে মেয়েটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায়, সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সোলায়মান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। অটোচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট