1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাউখালীতে রেনু পোনা ধরার অপরাধে ০৪ জেলেকে কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
কাউখালীতে রেনু পোনা ধরার অপরাধে ০৪ জেলেকে কারাদণ্ড প্রদান
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান  চালিয়ে নৌকা ভর্তি বিভিন্ন প্রজাতির রেনু জব্দ  করেছে নৌ পুলিশ। এ সময় ০৭জনকে আটক করলেও ০৩জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং ০৪জনকে আটক করে তাদেরকে ০১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ অভিযান  চালিয়ে তাদের কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা ও কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা।
আটককৃতরা হলেন, মোঃ হাবিব শেখ, রহিম হাওলাদার, রাকিব ফকির, মহিদুল শেখ। আটককৃত ব্যক্তিদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমির মারা গ্রামে।
কাউখালী নৌ পুলিশের ইনচার্জ নিয়াজ মোরশেদ  জানান, কাউখালী সন্ধ্যা নদীর আমরাজুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত নৌকার নেট জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতের রেনু জব্দ করে নৌ পুলিশ সদস্যরা। এ সময় ০৭জনকে আটক করলেও এরমধ্যে ০৩জন অপ্রাপ্তবয়স্ক হয় তাদের ছেড়ে দেয়া হয় এবং ০৪জনকে ০১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ট্রলার ভর্তি কয়েক হাজার রেনু ও ১হাজার মিটার নেট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জব্দকৃত  রেনু পোনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার  নেতৃত্বে ও তার উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। অবৈধ রেনু পোনা ধরাও নিষিদ্ধ নেট জাল ব্যবহার বন্ধ করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট