1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে ইফতার মাহফিলে জামায়াতের এমপি প্রার্থী মতিউর রহমান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
কাহারোলে ইফতার মাহফিলে জামায়াতের এমপি প্রার্থী মতিউর রহমান

দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান।

বৃহস্পতিবার (২০ মার্চ) দারুল উলুম কওমী মাদ্রাসার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় যুব সমাজ ও ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন—  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, কাহারোল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মোঃ সাব্বির হোসেন,  যুব সমাজ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জনগণের অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট