1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত: নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক উদ্যোগ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দিনাজপুরের কাহারোল থানায় ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। সঙ্গে রয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনাজপুরের কাহারোল থানায় ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। সঙ্গে রয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনাজপুর জেলার কাহারোল থানা প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, আত্মহত্যা এবং চুরি রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন

উক্ত ওপেন হাউস ডে-তে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ, পেশাজীবী প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন তাঁর বক্তব্যে বলেন, “সামাজিক অপরাধ রোধে শুধু পুলিশের একার ভূমিকা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ওপেন হাউস ডে’র মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাই, যা নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ওসি মোঃ রুহুল আমীন বলেন, “কাহারোল থানাকে জনগণের কাছে আরও বন্ধুপ্রতিম ও সেবামুখী হিসেবে উপস্থাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক অপরাধ রোধে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট