1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে কনকনে প্রচন্ড ঠান্ডায় কাহিল জন জীবন

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
শৈত্যপ্রবাহ/শীত

দিনাজপুরের কাহারোলে মাঘ মাসে প্রথম সপ্তাহ জুড়ে হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। প্রচন্ড ও হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন অন্যের বাড়িতে কাজ কর্ম করতে না পাড়ায় চরম অসুবিধার মুখে পড়েছেন তারা।

গত  কয়েকদিন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা। এর ফলে উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের সাধারণ মানুষজন ঘরের বাইরে কম বের হতে দেখা যাচ্ছে। আবার অনেকেই বাড়ি থেকে হাট-বাজার ও রাস্তাঘাটে বের হলেও সন্ধ্যা নামার সাথে সাথে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন শীত ও প্রচন্ড ঠান্ডার কারনে। এর ফলে সন্ধ্যার পর পর উপজেলার হাট-বাজার ও রাস্তার মোড়ে গড়ে ওঠা দোকানপাট গুলো জনশুন্য হয়ে পড়ে। এদিকে গতকাল বৃহস্পতিবার সারাদিন দেখা নেই সূর্যের মুখ, সারাদিনেই ছিল আকাশ মেঘাচ্ছন্নসহ ঠান্ডা হিমেল হাওয়া বয়ে চলছে এ উপজেলার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় অনেকেই শীত বা ঠান্ডা নিবারনের জন্য খড়-কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারন করার চেষ্টা করছেন। আবার কেউ কেউ নিজ বাড়িতে ঘরের মধ্যে কম্বল-কাথা ও চাদর মুড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকছেন। এদিকে উপজেলা রসুলপুর ইউনিয়নের বনড়া, তরলা ও পশ্চিম সাদীপুর গ্রামের কৃষক মোঃ সাদেকুল ইসলাম, হরে কৃষ্ণ রায়সহ অনেকেই জানান, অন্য বছরের চেয়ে এ বছর এই অঞ্চলে অত্যন্ত ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে আমরা কৃষকরা আমাদের জমিতে ঠিকমতো কাজ করতে পারছিনা। আর সঠিক সময়ে চাষাবাদের পরিচর্যা না করতে পারলে ফসল ভালো হবে না বলে তারা মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট