1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
কৃষক দলের সমাবেশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সন্ধ্যায় কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের বুলিয়া বাজার মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তারগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ফজলে রাব্বি সভাপতিত্ব করেন। সমাবেশের শুভ উদ্বোধন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের ১ নম্বর সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় আরও উপস্থিত ছিলেন— কাহারোল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মো. মাঈনউদ্দীন,  জাতীয়তাবাদী কৃষক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মো. লাইছুর রহমান লিপু, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. হবিবর রহমান হবি ও সাধারণ সম্পাদক মো. হুসেন আলী,  তারগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সম্পাদকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে কৃষকরা তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং কৃষি উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা করেন।

কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সমাবেশ শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট