1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

দিনাজপুরের কাহারোলে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় উপজেলা ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩২টি টিম অংশ নিয়েছে। ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী দর্শকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা তারুণ্যের সৃজনশীলতা বিকাশ ও সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট