1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খোলা আকাশের নিচে অসহায় বৃদ্ধ: মানবিক সহযোগিতার আহ্বান

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
পাড়পাড়া গ্রামের ওয়াসের আলী

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পাড়পাড়া গ্রামের ওয়াসের আলী (৬৫) নামে এক বৃদ্ধ দুই দিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় গেটের কাছে খোলা আকাশের নিচে পড়ে ছিলেন। মানসিকভাবে কিছুটা অসুস্থ এই বৃদ্ধের দুরবস্থার প্রতি মানবিক দৃষ্টিতে এগিয়ে এসেছেন স্থানীয়রা।

ওয়াসের আলী তার পরিবারের বিষয়ে জানান, তার পিতার নাম আব্দুস সোবহান। তার স্ত্রী শাহানার সঙ্গে তিনি সংসার করতেন। ছেলের নাম সেলিম ও সীমান্ত, মেয়ের নাম আখি। তবে কীভাবে তিনি এখানে এসেছেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। হাসপাতালের সহকারী পরিচালক এই অসুস্থ বৃদ্ধের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই মানবিক উদ্যোগে রোগীকল্যাণ সমিতির সহযোগিতা প্রয়োজন। এর আগে সবার সহায়তায় অসংখ্য নারী, শিশু, বৃদ্ধ ও অজ্ঞাতপরিচয় মানুষকে তাদের ঠিকানায় ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবারও আশাবাদী, ওয়াসের আলী বাবাটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।

তাকে চেনা বা তার পরিবারের কোনো খোঁজ জানা থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। সকলে মিলে একটু সহযোগিতার হাত বাড়ালে তিনি ফিরে পেতে পারেন তার আপনজনদের কাছে।

সহায়তায় এগিয়ে আসুন, মানবতার জন্য হাত বাড়ান বেশি বেশি শেয়ার করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট