1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের ভয়াবহ আগুন যুবলীগ নেতার অফিসসহ ৫টি দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
শ্রীপুর বাজারে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন পোহানোর সময় হঠাৎ লেগে যাওয়া আগুনে যুবলীগ নেতার অফিসসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর মধ্যবাজার মডেল মসজিদের উত্তর পাশে লেপতোশক ও ভাঙারি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ব্যবসায়ী জোনায়েত হোসেন জানান, লেপতোশকের দোকানদার সোহরাব হোসেনের দোকানে কয়েকজন মিলে আগুন পোহানোর সময় আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, সোহরাব হোসেনের লেপতোশকের দুটি দোকান, জাকির হোসেনের দুটি ভাঙারির দোকান, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিস, ঘটনার সময় জুয়েলের অফিসে কেউ উপস্থিত ছিলেন না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, “আমি একপাশে কাজ করছিলাম। হঠাৎ দেখি আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ঘটনায় বাজারের পরিবেশ থমথমে। ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট