1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দিচ্ছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনে

আজ বুধবার চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এই চারটি সংস্কার কমিশন হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্যান্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বেলা তিনটায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে চারটি সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কারের মূল বিষয়গুলো তুলে ধরা হবে।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার প্রতিশ্রুতি দেয়। এর অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।

প্রথম ধাপে গঠন করা হয়, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন।

দ্বিতীয় ধাপে গঠন করা হয়, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন।

প্রথম ধাপে গঠিত চারটি সংস্কার কমিশন আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিচার বিভাগ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হবে। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। আলোচনার মধ্য দিয়ে যেসব প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

এছাড়া, প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা এবং প্রক্রিয়ার একটি রূপরেখা দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট