1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

জাতীয় নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরাপত্তা: মোতায়েন হচ্ছে ৩৭ হাজার বিজিবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ২৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজধানীসহ সারাদেশে ধাপে ধাপে বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের টহল ও অবস্থান লক্ষ্য করা গেছে। বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য নির্বাচনী নিরাপত্তা দায়িত্বে মাঠে নামবে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের প্রায় ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে।

নির্বাচনের ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এর ফলে ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএপি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মাঠে নামানো হবে বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই বিজিবির প্রধান লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট