1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও বেতন বৃদ্ধি ক্রিকেটারদের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পরও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা শিগগিরই বেতন বৃদ্ধির সুখবর পেতে যাচ্ছেন। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যার ফলে সান্ত্বনার এক পয়েন্ট অর্জন করে দল।

সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার অন্তর্ভুক্ত হচ্ছেন, তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। একই সঙ্গে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলোয়াড়দের বেতন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে, তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’

বাংলাদেশের টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার শুধুমাত্র এই ফরম্যাটেই খেলেন। তাদের আয়ের সুযোগ সীমিত হওয়ায় বিসিবি তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট