1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন সম্পন্ন হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন।”

আওয়ামী লীগের শাসনামলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব বলেন, “ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল না এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।”

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের সময় ও স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট