1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
নিখোজের-পরে-লাশ-উদ্ধার-এর-প্রতিকি-ছবি

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শহীদ মিনার সংলগ্ন দারোগা ছাত্রমেসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াসিন আরাফাত পিয়াস (২৮), তিনি জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার হুমায়ুন কবির ভূট্টুর ছেলে। পেশায় তিনি ট্রাক্টর চালক ও দুই সন্তানের জনক ছিলেন।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ছাত্রাবাসের ভবন মালিক মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেনের ছেলে শামসুদ্দোহা সজীবকে আটক করেছে পুলিশ।

নিহত পিয়াসের বাবা হুমায়ুন কবির জানান, “মঙ্গলবার বিকেল ৪/৫টার দিকে আমার ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। বিকালে ফসলের মাঠে কাজ করছিলাম, পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি।”

ছাত্রাবাসের ভবন মালিক মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন বলেন, “আমি এখানে ছাত্র মেস হিসেবে কক্ষ ভাড়া দেই। অনেকেই এখানে থাকে। কিভাবে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।”

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, “ছাত্রাবাসের একটি কক্ষে যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। নিহতের সঙ্গে ভবন মালিকের ছেলের সম্পর্ক থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট