1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জামালপুরে যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
জামালপুরে যমুনায় নৌকাডুবি

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবে বিল্লাল মন্ডল (৫০) নামে কজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুইজন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে ছেড়ে যায় একটি খেয়া নৌকা। নৌকাটি মাঝ নদীতে পৌঁছার পর ডুবে যায়। এসময় স্থানীয় অন্য একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করলেও নিখোঁজ হয় তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪-৫ ঘণ্টা চেষ্টা করে একজনের লাশ উদ্ধার করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ওসি মো: সাইফুল্লাহ কুলকান্দি সাইফ নয়া দিগন্তকে জানান, যমুনা নদী কুলকান্দি (হার্ডপয়েন্ট) ঘাট থেকে নদীর চরাঞ্চলে কৃষি কাজ করার জন্য কিছু মানুষ খেয়া নৌকা দিয়ে যমুনা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন একটি নৌকা দিয়ে কিছু যাত্রী উদ্ধার করে এবং কিছু যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে আসে। তবে তিনজন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট