1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
জামালপুরে বোরো সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুর সদর উপজেলায় “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। বোরো সংগ্রহ অভিযানের মাধ্যমে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি সরকারি গুদামে ধান ও চাল বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৫৪ দশমিক ৪৪০ মেট্রিক টন। প্রতি কেজি সিদ্ধ চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৪৯ টাকা।

এছাড়া বোরো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮৮ মেট্রিক টন এবং প্রতি কেজি আতপ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।

অন্যদিকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫০ মেট্রিক টন। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

অনুষ্ঠানটির আয়োজন করে সিংহজানী খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি গ্রেড-১, জামালপুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট