1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জিয়ানগরে ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পিরোজপুরে জিয়ানগরে মো: রফিকুল ইসলাম রফিক (৫৪) নামে ডাকাতি ও অস্ত্র  মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জিয়ানগর থানা পুলিশ ও রেপিড এ্যাকশন  ব্যাটালিয়ন (র্্যাব-৬) খুলনা এর যৌথ প্রচেষ্টায় খুলনা শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়েছে।
জিয়ানগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মো: রফিকুল ইসলাম রফিক (৫৪) জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানি  গ্রামের হোছেন আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র চোরাকারবারি ও নানা ধরনের চোরাই কাজের সাথে জড়িত ছিল। খুলনার বটিয়াঘাটায় ডাকাতির প্রস্তুতি, বাগেরহাটে চুরি মামলা সহ মোট ০৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত তাকে চুরি  মামলায় ০৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০২ফেব্রুয়ারি) জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়, এএসআই  আলমগীর হোসেন (নিরস্ত্র) ও কনস্টেবল মোঃ মামুন হোসেনের তৎপরতায় এবং রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) খুলনা এর সহযোগিতায় খুলনার শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জিয়ানগর থানা নিয়ে আসে।
এ ব্যাপারে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মারুফ হোসেন জানান, মো: রফিকুল ইসলাম রফিক ( ৫৪) এর নামে জিয়ানগর থানা সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র, চোরাই সহ মোট ০৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০২ ফেব্রুয়ারি( এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল মামুন এর তৎপরতায় এবং র‍্যাব -৬ খুলনা এর  সহযোগিতায় খুলনা শিরোমনি এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। সোমবার (০৩ ফেব্রুয়ারি) তাকে  পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট