1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

জিয়ানগরে পুকুরে ডুবে নারীর মৃত্যু

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
শিশু পানিতে ডুবে মৃত্যুর প্রতিকি ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৩ নং চন্ডিপুর ওয়ার্ডে পুকুরে ডুবে সালমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) খুব সকালে চন্ডিপুর ইউনিয়নের ৩ নং চন্ডিপুর ওয়ার্ডের রুস্তম হাওলাদারের মেয়ে সালমা বেগম  পুকুরে হাতমুখ ধোয়া ও ওযু করতে গেলে পুকুরে পড়ে যায়।
মৃতের ভাগনি মোসা: আফসানা আক্তার  সকালে পুকুর পাড়ে গেলে তার খালা সালমাকে পুকুরে পরা অবস্হায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে সালমার বাবা, মা ভাই ও ভাগ্নি  অতি তাড়াতাড়ি এসে সবাই মিলে পুকুর থেকে উদ্ধার করে তাকে উপরে উঠায়।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, সালমা বেগম বাই/ খিচুনি রোগে  আক্রান্ত ছিল। সালমা বেগম তালাকপ্রাপ্ত হওয়ায় পিতার বাড়িতেই সন্তানদের নিয়ে বসবাস করে আসছে। ০২টি সন্তানের মধ্যে বড় মেয়ে ইন্ডিয়া থাকে ও ছোট মেয়ের বয়স ১৩ বছর। সে সপ্তম শ্রেণীতে পড়ে।
এ ঘটনায় জিয়ানগর  থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুর ইউনিয়নের ৩ নং চন্ডিপুর  ওয়ার্ডে এক নারী  পুকুরে ডুবে মৃতের খবর জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট