1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

পিরোজপুরে হারানো ও চুরি হওয়া ২৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
পিরোজপুরে উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিচ্ছেন পুলিশ সুপার

পিরোজপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই উদ্ধার অভিযানে স্বস্তি ফিরেছে ভুক্তভোগীদের মাঝে।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী

অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা এলাকা থেকে ১টি, জিয়ানগর থানা থেকে ৩টি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে ৮টি, নেছারাবাদ থানা থেকে ২টি এবং ভান্ডারিয়া থানা এলাকা থেকে ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তাদের মূল্যবান ডিভাইস ফিরে পাওয়ায় তারা আনন্দিত।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমানে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং কেন্দ্রিক অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বর বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। কোনো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শও দেন তিনি।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট