1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

মো: নাজমুল হোসেন পিরোজপুর
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
পিরোজপুরের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাটের দৃশ্য

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান সম্পূর্ণ এবং একটি দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় পুরো বন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাতে সার ও কীটনাশকের দোকান ‘মেসার্স কাজী ট্রেডার্স’-এ প্রথম আগুন দেখা যায়। পরে দোকানদারদের চিৎকার এবং মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে উপজেলা সদর থেকে সন্ধ্যা নদী পার হয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে সার ও কীটনাশকের তিনটি দোকান, রশি ও কাছির ১০টি দোকান, মুদি ও মনোহারি দুটি, ক্রোকারিজ ও হার্ডওয়্যারের দুটি, চা-পানের দুটি দোকান এবং একটি সেলুন পুড়ে যায়।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেও একই মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়েছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট