1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন

বাঁধভাঙা আনন্দে মিলনমেলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম ও জুবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা পরিণত হয় উৎসবের আনন্দঘন পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

দিনব্যাপী অনুষ্ঠানে সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সাবেক-বর্তমান শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি ও স্মৃতিচারণে। অনেকেই দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতির পাতায় ফিরে যান শৈশবের দিনগুলোতে।

আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আয়োজনে। ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের ফটোসেশন ও সেলফি তোলার দৃশ্য যেন আনন্দের রঙে রঙিন করে তোলে চারপাশ।

সন্ধ্যায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ঢাকা ও জেলা পর্যায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী দর্শকদের মাতিয়ে তোলে। বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। রাত ১২টা পর্যন্ত চলে অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন এ্যাড. আখতারুজ্জামান ছগির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব এম.এ মান্নান, ড. মো: মনিরুজ্জামান তালুকদার, সাবেক সচিব মোস্তা গাউসুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহনাজ পারভীন কাজল, ব্যারিস্টার সরোয়ার হোসেন, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম.এ কালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্মৃতিময় এ উৎসব স্কুলের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনেকেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট