1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের সদস্যরা আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহিদ পরিবারের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদ পরিবারের সদস্যদের প্রত্যাশার কথা শোনেন এবং সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি আশ্বস্ত করেন যে, শহিদ পরিবারের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।

বৈঠকটিকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শহিদ পরিবারের সদস্যরা তাদের আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেন এবং সরকারের সহযোগিতা আশা করেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রধান উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট