1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

টানা ৮ দফা বাড়ার পর স্বর্ণের দাম কমালো বাজুস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
স্বর্ণের দাম

টানা ৮ দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১,১৫৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হয়। নতুন এই দাম সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন মূল্য তালিকা (ভরি প্রতি)

  • ২২ ক্যারেট – ১,৫৩,৩৭০ টাকা
  • ২১ ক্যারেট – ১,৪৬,৩৯৫ টাকা
  • ১৮ ক্যারেট – ১,২৫,৪৮১ টাকা
  • সনাতন পদ্ধতি – ১,০৩,৪০১ টাকা

চলতি বছর বাজুস ৯ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে জানুয়ারিতে ৩ বার এবং ফেব্রুয়ারিতে ৬ বার দাম পরিবর্তন করা হয়েছে। তবে এবারই প্রথম দাম কমানো হলো।

গত বছর ২০২৪ সালে বাজুস ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল। এর মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি পেয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের বাজারে এই পরিবর্তনের ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও ভবিষ্যতে দামের ওঠানামা কেমন হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট