1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় শাপলার তিনদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
অপহরণকারী ফাতেমা আক্তার শাপলা

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে ৮ মাসের শিশু অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। রবিবার (১৭ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল ফারেজ জুয়েল সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য আসামিদের তথ্য উদঘাটনের জন্য শাপলাকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিলেন। তবে, আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডের মাধ্যমে লুণ্ঠিত অর্থ এবং স্বর্ণালংকার উদ্ধার করতে এই তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন।

ফাতেমা আক্তার শাপলাকে গত শুক্রবার দিবাগত রাতে আদাবর এলাকা থেকে র‍্যাব আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর নবীনগর হাউজিং থেকে অপহৃত শিশু আরিশা জান্নাত জাইফা উদ্ধার করা হয়।

আদালতে শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট