1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, এক নারী পুলিশের হেফাজতে

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই সঙ্গে ডাকাত দলের সদস্য সন্দেহে লাভলী (২৫) নামে এক নারীকে পিটিয়ে আহত করার পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল ও লাভলীসহ ১০-১২ জনের একটি ডাকাত দল। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে। পালানোর চেষ্টা করার সময় ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের দক্ষিণ পাশে ওয়াসার লাইনের কাছে ধরে ফেলে স্থানীয়রা। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

অন্যদিকে, লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত অবস্থায় ওই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

আহত নারী লাভলী চিকিৎসাধীন অবস্থায় দাবি করেছেন, তিনি ডাকাত দলের সদস্য নন। তিনি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত এবং ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আশপাশে মানুষ দেখে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এই ঘটনার শিকার হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এলাকাবাসীর গণপিটুনিতে বিল্লাল নামে একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এলাকাবাসী ডাকাত সন্দেহে এক নারীকে আহত অবস্থায় আটক করেছে। তবে ওই নারী ডাকাত দলের সদস্য কি না, তা নিয়ে তদন্ত চলছে।

ডাকাতি ও গণপিটুনির এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট