1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে তাকে ‘প্রধান অতিথি’ হিসেবে সম্বোধন করায় তিনি কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো।’

ড. ইউনূস আরও বলেন, ‘আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম। হওয়া উচিত ছিল আমি খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বাংলাদেশের করণীয় কাজগুলোর দায়িত্ব আমাদের সবার, যেন আমরা একটি দলের মতো কাজ করছি। এটা একটা খেলার মতো—ক্রিকেট বা ফুটবলের মতো। আমাদের সবাইকে খেলোয়াড় হিসেবে দায়িত্ব নিতে হবে এবং আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে।’

প্রতি বছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও দিকনির্দেশনার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপদেষ্টা ও সচিবরা উপস্থিত থাকেন।

এবারের সম্মেলনে জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে করণীয় বিষয়ে আলোচনা করবেন। উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসকরা সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট