1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে কাজ করছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। তবে জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনো স্থানীয় নির্বাচন মেনে নেবে না। পাশাপাশি দেশে চলমান বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সামনে বিভিন্ন অস্থিতিশীল ঘটনা ঘটেছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করেছে এবং ফ্যাসিবাদকে আরও সুযোগ করে দিয়েছে।

ফখরুল আরও বলেন, নির্বাচন সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্রুত নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে। এছাড়া গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র এবং নির্বাচন সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট