1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঢাকাসহ কয়েকটি অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, কুয়াশায় বিঘ্নিত হতে পারে চলাচল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
শৈত্যপ্রবাহ, উত্তরবঙ্গ শৈত্যপ্রবাহ, সিরাজগঞ্জ তাপমাত্রা, পঞ্চগড় শৈত্যপ্রবাহ, বাংলাদেশের শীত, ঢাকার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশ, আবহাওয়া পূর্বাভাস, তাপমাত্রা কমার কারণ, শীতের তীব্রতা, বাংলাদেশের আবহাওয়া, জানুয়ারির শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা, বাঘাবাড়ির তাপমাত্রা, শীতকালীন আবহাওয়া

শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে। সকাল ১১টা পর্যন্ত দেখা মেলেনি রোদের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ তিন বিভাগ এবং দুই অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু এলাকায় তা দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও কুয়াশার কারণে জনজীবনে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট