1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঢাকা থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ইস্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ঢাকা থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ইস্যু

অস্ট্রেলিয়া এখন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকেই ভিসা ইস্যু করবে। বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলে এই সিদ্ধান্ত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেই। স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ান ভিসা প্রক্রিয়ার দায়িত্ব ছিল ভারতের নয়াদিল্লির উপর। নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেন। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করার অনুরোধ জানান। এই অনুরোধের প্রেক্ষিতেই নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্তে ভ্রমণ, শিক্ষা, ব্যবসা এবং অন্যান্য খাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ সহজতর হবে। এটি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট