1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব

মোঃ জসীম উদ্দিন,মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
মুন্সীগঞ্জে ফ্যাক্টস ফর লাইফ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কার্যক্রম

-এ শিশু, কিশোর-কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষক কর্মশালা। তথ্যভিত্তিক যোগাযোগ ও জনসচেতনতা বাড়াতে আয়োজিত এই কর্মশালার আয়োজন করেছে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (এনআইএমসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৮ মে থেকে ১০ মে পর্যন্ত চলা এই কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারীর বিষয়ক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাস্থ্যসচেতনতা, মাতৃস্বাস্থ্য, শিশু পরিচর্যা এবং সামাজিক যোগাযোগের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

কর্মশালায় বক্তারা বলেন, শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার কার্যকর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তথ্যভিত্তিক প্রচারণা এবং অংশগ্রহণমূলক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, দলীয় আলোচনা, মাঠ পর্যায়ের অনুশীলন এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম পরিচালনার দক্ষতা অর্জন করছেন।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহাম্মদ হিরুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নওয়াজ, কর্মশালা পরিচালক মো. ফাহিম সিদ্দিকী, সমন্বয়ক কাজী ওমর খৈয়াম এবং র‌্যাপোর্টিয়ার মো. হোসাইন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালার মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট