1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইজিপি আলী হোসেন ফকির

আলী হোসেন ফকির বলেছেন, বিগত সময়ে বাংলাদেশ পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি জানান, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সরকার কাজ করছে এবং পুলিশ সপ্তাহ নতুন আঙ্গিকে আয়োজনের মাধ্যমে বাহিনীকে আরও শৃঙ্খল ও কার্যকর করা হবে।

শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেত এলাকার ৩০০ ফিট পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় নবনির্মিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

আইজিপি বলেন, করোনা মহামারি ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২০ ও ২০২১ সালে পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের সময় নতুন উদ্যমে পুলিশ সপ্তাহ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও দক্ষ, সুশৃঙ্খল এবং জনগণের আস্থাভাজন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যেভাবে একটি আধুনিক ও সেবামুখী পুলিশ প্রত্যাশা করে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনায় পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশের পোশাক পরিবর্তনের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, বর্তমান পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আর সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, আগের মতো আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হচ্ছে না; বরং দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়নের পরিবেশ তৈরি হয়েছে।

আলী হোসেন ফকির জানান, বর্তমানে দেশে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। ফলে এখনও বড় ধরনের আবাসন সংকট রয়েছে। সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং আগামী অর্থবছরে নতুন প্রকল্পের মাধ্যমে এ সংকট নিরসনে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধনের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি নিশ্চিত করা গেলে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করা সহজ হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও আস্থা আরও বাড়বে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাহিনী। একটি নিরাপদ সমাজ গঠনে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সপ্তাহ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সহযোগিতার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ধারাবাহিকতায় জনগণের আস্থা অর্জন করাই পুলিশের প্রধান লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট