1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় পেরিয়ে সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় এসে অবস্থান নেয়।

বিক্ষোভ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি না থেমে ধীরে চলতে থাকলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় এক শিশুসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে আপাতত ঢাকার সঙ্গে দেশের সব জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এর আগেও সড়ক অবরোধ করেছিলেন। আজকের বিক্ষোভে তারা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ঘটনাস্থলে এসে আলোচনায় বসার দাবি জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে কেউ না আসা পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি এপিসি ও জলকামান মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত।

এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আসেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট