1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে: তথ্য উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

 রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২১ মার্চ) নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে অন্তঃকোন্দলে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের পর যারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তাদের এখন এক হওয়ার সময়। একতাই আমাদের সফলতার চাবিকাঠি।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার দৃশ্যমান হবে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “১৯৭২ ও ১৯৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকেই দলটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্বিশ্বের প্রভাব থাকলেও জনগণের ঐক্যই চূড়ান্ত পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, নোফেল সোসাইটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। আলোচনা শেষে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট