1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দাবানলের ধ্বংসযজ্ঞে অক্ষত ক্যালিফোর্নিয়ার ‘লাস্ট হাউজ স্ট্যান্ডিং

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
লাস্ট হাউজ স্ট্যান্ডিং

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ম্যালিবু এলাকায় যখন দাবানলের লেলিহান শিখায় চারপাশ ছারখার, তখন অবিশ্বাস্যভাবে একটি বাড়ি অলৌকিকভাবে রয়ে গেছে পুরোপুরি অক্ষত। আশপাশের সবকিছু পুড়ে ছাই হলেও দাঁড়িয়ে আছে তিনতলা ওই বাড়িটি, যা এখন পরিচিতি পেয়েছে “লাস্ট হাউজ স্ট্যান্ডিং” নামে।

নয় মিলিয়ন ডলারের এই বাড়ির মালিক ডেভিড স্টেইনার, যিনি পেশায় টেক্সাসের বর্জ্য-ব্যবস্থাপনার একজন সাবেক নির্বাহী কর্মকর্তা। দাবানল ছড়িয়ে পড়ার সময় পরিবার নিয়ে তিনি বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

দাবানলের ভয়াবহতা দেখে ডেভিড ভেবেছিলেন তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। কিন্তু আগুন নেভার পর দেখা গেল, আশপাশের সব বাড়ি ছাই হয়ে গেলেও তার বাড়িটি সম্পূর্ণ অক্ষত। এমনকি দেয়ালেও আগুনের কোনো দাগ নেই। যেন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক বাতিঘর।

ডেভিড স্টেইনার বলেন, “ম্যালিবুতে আগুন ছড়িয়ে পড়লে আমরা তাড়াহুড়ো করে বাড়ি ছাড়ি। এরপর বিভিন্ন ছবি ও ভিডিওবার্তা পাই, যা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি, আশপাশের সব পুড়ে গেলেও আমাদের বাড়িটি অক্ষত রয়েছে। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কী হতে পারে?”

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ালেও ডেভিড জানিয়েছেন, বিশেষ নকশায় তৈরি বলেই তার বাড়িটি দাবানলের আগুন থেকে রক্ষা পেয়েছে।
বাড়িটির স্থাপত্যকৌশল এমনভাবে তৈরি করা হয়েছে, যা যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, ঝড় বা দাবানল প্রতিরোধে সক্ষম।

বাড়িটির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো, অগ্নি-প্রতিরোধক ছাদ,  নিরেট পাথরের দেয়াল, জোড়ালো প্রলেপে , রি কাঠামো, মাটি থেকে ৫০ ফুট গভীরে স্থাপিত ভিত্তি।

ডেভিড আরও জানান, এই বাড়িটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত টেকসইভাবে নির্মিত হয়েছে। ঘূর্ণিঝড় বা ঢেউয়ের চাপও সহজে সহ্য করতে পারে বাড়িটির কাঠামো।

এই অভাবনীয় ঘটনা ও বাড়ির ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ এটিকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করছেন। তবে ডেভিডের পরিবার এখন এই বাড়িটিকে “লাস্ট হাউজ স্ট্যান্ডিং” নামে ডাকছেন।

দাবানলের ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত বাড়ি দেখে ডেভিড এবং তার পরিবার খুশিতে আত্মহারা। বাড়ির বিশেষ নকশা এবং পরিকল্পিত নির্মাণই তাদের সম্পদ রক্ষা করেছে।

ক্যালিফোর্নিয়ার ম্যালিবুর এই ঘটনা প্রমাণ করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সঠিক স্থাপত্য এবং পরিকল্পিত নির্মাণ কতটা গুরুত্বপূর্ণ। ডেভিড স্টেইনারের বাড়িটি কেবল একটি স্থাপনা নয়, এটি এখন শক্তিশালী স্থাপত্যের প্রতীক হিসেবে পরিচিত। আর দাবানলের মধ্যেও অক্ষত থাকা এই বাড়ি মানুষকে নতুন করে প্রেরণা দিচ্ছে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার ব্যাপারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট